• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুইটি হৃদয়ে একটি আসন (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দুইটি হৃদয়ে একটি আসন (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দুইটি হৃদয়ে একটি আসন (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসো হে হৃদয়নাথ।
কল্যাণকরে মঙ্গলডোরে বাঁধিয়া রাখো হে দোঁহার হাত॥
প্রাণেশ, তোমার প্রেম অনন্ত   জাগাক হৃদয়ে চিরবসন্ত,
যুগল প্রাণের মধুর মিলনে করো হে করুণনয়নপাত॥
সংসারপথ দীর্ঘ দারুণ,   বাহিরিবে দুটি পান্থ তরুণ,
আজিকে তোমার প্রসাদ-অরুণ   করুক প্রকাশ নব প্রভাত।
তব মঙ্গল, তব মহত্ত্ব,   তোমারি মাধুরী, তোমারি সত্য–
দোঁহার চিত্তে রহুক নিত্য নব নব রূপে দিবস-রাত॥

রাগ: সাহানা
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1304
রচনাকাল (খৃষ্টাব্দ): 1898
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

দুইটি হৃদয়ে একটি আসন (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমি চাই তাঁরে (চণ্ডালিকা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সুধাসাগরতীরে হে (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑