• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পূর্ণ প্রাণে চাবার যাহা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » পূর্ণ প্রাণে চাবার যাহা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পূর্ণ প্রাণে চাবার যাহা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পূর্ণ প্রাণে চাবার যাহা রিক্ত হাতে চাস নে তারে,
সিক্তচোখে যাস নে দ্বারে॥
রত্নমালা আনবি যবে   মাল্যবদল তখন হবে–
পাতবি কি তোর দেবীর আসন শূন্য ধুলার পথের ধারে॥
বৈশাখে বন রুক্ষ যখন, বহে পবন দৈন্যজ্বালা,
হায় রে তখন শুকনো ফুলে ভরবি কি তোর বরণডালা।
অতিথিরে ডাকবি যবে     ডাকিস যেন সগৌরবে,
লক্ষ শিখায় জ্বলবে যখন দীপ্ত প্রদীপ অন্ধকারে॥

রাগ: মিশ্র কেদারা
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1928
রচনাস্থান: বেঙ্গালুরু
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

পূর্ণ প্রাণে চাবার যাহা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ঝড়ে যায় উড়ে যায় গো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:লুকালে বলেই খুঁজে বাহির করা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑