• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঝড়ে যায় উড়ে যায় গো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ঝড়ে যায় উড়ে যায় গো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ঝড়ে যায় উড়ে যায় গো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ঝড়ে   যায় উড়ে যায় গো   আমার   মুখের আঁচলখানি।
ঢাকা   থাকে না হায় গো,   তারে রাখতে নারি টানি॥
          আমার রইল না লাজলজ্জা,   আমার   ঘুচল গো সাজসজ্জা–
          তুমি   দেখলে আমারে   এমন   প্রলয়-মাঝে আনি
                             আমায়   এমন মরণ হানি॥
হঠাৎ    আকাশ উজলি   কারে   খুঁজে কে ওই চলে,
চমক    লাগায় বিজুলি   আমার   আঁধার ঘরের তলে।
          তবে   নিশীথগগন জুড়ে   আমার   যাক সকলই উড়ে,
          এই   দারুণ কল্লোলে   বাজুক   আমার প্রাণের বাণী
                             কোনো   বাঁধন নাহি মানি॥

রাগ: দেশ বা হাম্বীর
তাল: দাদরা বা কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ চৈত্র, ১৯১৮
রচনাকাল (খৃষ্টাব্দ): 1312
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

ঝড়ে যায় উড়ে যায় গো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এলেম নতুন দেশে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:পূর্ণ প্রাণে চাবার যাহা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑