• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

লুকালে বলেই খুঁজে বাহির করা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » লুকালে বলেই খুঁজে বাহির করা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লুকালে বলেই খুঁজে বাহির করা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লুকালে ব’লেই খুঁজে বাহির করা,
ধরা যদি দিতে তবে যেত না ধরা ॥
          পাওয়া ধন আনমনে   হারাই যে অযতনে,
          হারাধন পেলে সে যে হৃদয়-ভরা ॥
আপনি যে কাছে এল দূরে সে আছে,
কাছে যে টানিয়া আনে সে আসে কাছে।
          দূরে বারি যায় চলে,   লুকায় মেঘের কোলে,
          তাই সে ধরায় ফেরে পিপাসাহারা ॥

রাগ: কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1927
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

লুকালে বলেই খুঁজে বাহির করা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:পূর্ণ প্রাণে চাবার যাহা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ঘরেতে ভ্রমর এল গুন্‌গুনিয়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑