এ তো খেলা নয় খেলা নয় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
(এ তো খেলা নয়, খেলা নয় (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
এ তো খেলা নয়, খেলা নয় (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর)
এ তো খেলা নয়, খেলা নয়– এ যে হৃদয়দহনজ্বালা সখী॥
এ যে প্রাণভরা ব্যাকুলতা, গোপন মর্মের ব্যথা,
এ যে, কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা॥
কে যেন সতত মোরে ডাকিয়ে আকুল করে,
যাই-যাই করে প্রাণ, যেতে পারি নে।
যে-কথা বলিতে চাহি, তা বুঝি বলিতে নাহি–
কোথায় নামায়ে রাখি, সখী, এ প্রেমের ডালা।
যতনে গাঁথিয়ে শেষে, পরাতে পারি নে মালা।
রাগ: মিশ্র ছায়ানট
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1295
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

Leave a Reply