• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তারে দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তারে দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তারে দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          তারে দেখাতে পারি নে কেন প্রাণ   খুলে গো।
                   বুঝাতে পারি নে হৃদয়বেদনা ॥
     কেমনে সে হেসে চলে যায়,   কোন্‌ প্রাণে ফিরেও না চায়–
                   এত সাধ এত প্রেম করে অপমান॥
এত   ব্যথাভরা ভালোবাসা কেহ দেখে না,   প্রাণে গোপনে রহিল।
          এ প্রেম কুসুম যদি হ’ত   প্রাণ হতে ছিঁড়ে লইতাম,
                   তার   চরণে করিতাম দান।
বুঝি সে তুলে নিত না, শুকাতো অনাদরে,   তবু তার সংশয় হ’ত অবসান॥

রাগ: দেশ
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১২৯০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1883
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

.

তারে দেখাতে পারিনে কেন (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
তারে দেখাতে পারিনে কেন (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তারে দেখাতে পারি নে কেন প্রাণ। (খুলে গো)
কেন বুঝাতে পারি নে হৃদয়-বেদনা।
কেমনে সে হেসে চলে যায়, কোন্‌ প্রাণে ফিরেও না চায়,
এত সাধ এত প্রেম করে অপমান।
এত ব্যথাভরা ভালোবাসা, কেহ দেখে না,
প্রাণে গোপনে রহিল।
এ প্রেম কুসুম যদি হত, প্রাণ হতে ছিঁড়ে লইতাম,
তার চরণে করিতাম দান,
বুঝি সে তুলে নিত না, শুকাত অনাদরে,
তবু তার সংশয় হত অবসান।

রাগ: দেশ
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১২৯০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1883
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

তারে দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওলো রেখে দে সখী রেখে দে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এ তো খেলা নয় খেলা নয় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑