• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সূচিপত্র

  1. দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
  2. দিবসরজনী আমি যেন কার (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দিবস রজনী, আমি যেন কার    আশায় আশায় থাকি।
তাই    চমকিত মন, চকিত শ্রবণ,    তৃষিত আকুল আঁখি॥
    চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই,    সদা মনে হয় যদি দেখা পাই–
    ‘কে আসিছে’ বলে চমকিয়ে চাই    কাননে ডাকিলে পাখি॥
জাগরণে তারে না দেখিতে পাই,    থাকি স্বপনের আশে–
ঘুমের আড়ালে যদি ধরা দেয়,    বাঁধিব স্বপনপাশে।
    এত ভালোবাসি, এত যারে চাই,    মনে হয় না তো সে যে কাছে নাই–
    যেন এ বাসনা ব্যাকুল আবেগে, তাহারে আনিবে ডাকি॥

রাগ: পিলু
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1295
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

.

দিবসরজনী আমি যেন কার (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দিবস রজনী, আমি যেন কার
আশায় আশায় থাকি।
(তাই) চমকিত মন, চকিত শ্রবণ,
তৃষিত আকুল আঁখি।
চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই,
সদা মনে হয় যদি দেখা পাই,
“কে আসিছে” বলে চমকিয়ে চাই
কাননে ডাকিলে পাখি।
জাগরণে তারে না দেখিতে পাই,
থাকি স্বপনের আশে,
ঘুমের আড়ালে যদি ধরা দেয়,
বাঁধিব স্বপনপাশে।
এত ভালোবাসি, এত যারে চাই,
মনে হয় না তো সে যে কাছে নাই,
যেন এ বাসনা ব্যাকুল আবেগে,
তাহারে আনিবে ডাকি।

রাগ: পিলু
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এ তো খেলা নয় খেলা নয় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:অলি বার বার ফিরে যায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑