• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জাগরণে যায় বিভাবরী (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » জাগরণে যায় বিভাবরী (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জাগরণে যায় বিভাবরী (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জাগরণে যায় বিভাবরী–
          আঁখি হতে ঘুম নিল হরি   মরি মরি॥
              যার লাগি ফিরি একা একা– আঁখি পিপাসিত, নাহি দেখা,
তারি বাঁশি ওগো তারি বাঁশি   তারি বাঁশি বাজে হিয়া ভরি   মরি মরি॥
          বাণী নাহি, তবু কানে কানে   কী যে শুনি তাহা কেবা জানে।
              এই হিয়াভরা বেদনাতে,   বারি-ছলোছলো আঁখিপাতে,
ছায়া দোলে তারি ছায়া দোলে   ছায়া দোলে দিবানিশি ধরি   মরি মরি॥

রাগ: বেহাগ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩২৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

জাগরণে যায় বিভাবরী (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কবে তুমি আসবে বলে রইব না বসে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:নাই নাই নাই যে বাকি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑