• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাই নাই নাই যে বাকি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » নাই নাই নাই যে বাকি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নাই নাই নাই যে বাকি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নাই নাই নাই যে বাকি,
    সময় আমার–
শেষের প্রহর পূর্ণ করে দেবে না কি॥
    বারে বারে কারা করে আনাগোনা,
    কোলাহলে সুরটুকু আর যায় না শোনা–
        ক্ষণে ক্ষণে গানে আমার পড়ে ফাঁকি॥
    পণ করেছি, তোমার হাতে আপনারে
    শেষ করে আজ চুকিয়ে দেব একেবারে।
    মিটিয়ে দেব সকল খোঁজা, সকল বোঝা,
    ভোরবেলাকার একলা পথে চলব সোজা–
        তোমার আলোয় ডুবিয়ে নেব সজাগ আঁখি॥

রাগ: কাফি-কানাড়া
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1919

নাই নাই নাই যে বাকি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:জাগরণে যায় বিভাবরী (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:একদা তুমি প্রিয়ে আমারি এ তরুমূলে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑