• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কবে তুমি আসবে বলে রইব না বসে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কবে তুমি আসবে বলে রইব না বসে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কবে তুমি আসবে বলে রইব না বসে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কবে তুমি আসবে ব’লে রইব না বসে,   আমি চলব বাহিরে।
শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে,   আর    সময় নাহি রে॥
                   বাতাস দিল দোল্‌, দিল দোল্‌;
          ও তুই   ঘাটের বাঁধন খোল্‌, ও তুই খোল্‌।
     মাঝ-নদীতে ভাসিয়ে দিয়ে তরী বাহি রে॥
আজ   শুক্লা একাদশী,   হেরো   নিদ্রাহারা শশী
ওই   স্বপ্নপারাবারের খেয়া একলা চালায় বসি।
          তোর   পথ জানা নাই, নাইবা জানা নাই–
          ও তোর   নাই মানা নাই, মনের মানা নাই–
     সবার সাথে চলবি রাতে সামনে চাহি রে॥

রাগ: কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩১৮
রচনাকাল (খৃষ্টাব্দ): 1911
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

কবে তুমি আসবে বলে রইব না বসে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সে যে বাহির হল আমি জানি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জাগরণে যায় বিভাবরী (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑