• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার এ পথ তোমার পথের থেকে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার এ পথ তোমার পথের থেকে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার এ পথ তোমার পথের থেকে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার এ পথ তোমার পথের থেকে   অনেক দূরে গেছে বেঁকে॥
     আমার ফুলে আর কি কবে   তোমার মালা গাঁথা হবে,
     তোমার বাঁশি দূরের হাওয়ায়   কেঁদে বাজে কারে ডেকে॥
শ্রান্তি লাগে পায়ে পায়ে   বসি পথের তরুছায়ে।
     সাথিহারার গোপন ব্যথা   বলব যারে সেজন কোথা–
     পথিকরা যায় আপন-মনে,   আমারে যায় পিছু রেখে॥


রাগ: ভৈরব
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): কার্তিক, ১৩৩১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1924
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যখন ভাঙল মিলন-মেলা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:একলা বসে একে একে অন্যমনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑