• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একলা বসে একে একে অন্যমনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » একলা বসে একে একে অন্যমনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

একলা বসে একে একে অন্যমনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

একলা ব’সে একে একে অন্যমনে   পদ্মের দল ভাসাও জলে অকারণে।
হায় রে, বুঝি কখন তুমি গেছ ভুলে   ও যে আমি এনেছিলেম আপনি তুলে,
              রেখেছিলেম প্রভাতে ওই চরণমূলে   অকারণে–
              কখন তুলে নিলে হাতে যাবার ক্ষণে   অন্যমনে॥
              দিনের পরে দিনগুলি মোর এমনি ভাবে
              তোমার হাতে ছিঁড়ে হারিয়ে যাবে।
              সবগুলি এই শেষ হবে যেই তোমার খেলায়
              এমনি তোমার আলস-ভরা অবহেলায়
     হয়তো তখন বাজবে ব্যথা সন্ধেবেলায়   অকারণে–
     চোখের জলের লাগবে আভাস নয়নকোণে   অন্যমনে॥

রাগ: কীর্তন
তাল: দাদরা-খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): ২০ আষাঢ়, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ৪ জুলাই, ১৯২২
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

একলা বসে একে একে অন্যমনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার এ পথ তোমার পথের থেকে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তার বিদায়বেলার মালাখানি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑