• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যখন ভাঙল মিলন-মেলা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যখন ভাঙল মিলন-মেলা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যখন ভাঙল মিলন-মেলা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                        যখন   ভাঙল মিলন-মেলা
                   ভেবেছিলুম ভুলব না আর চক্ষের জল ফেলা ॥
দিনে দিনে পথের ধুলায়   মালা হতে ফুল ঝরে যায়–
     জানি নে তো কখন এল বিস্মরণের বেলা ॥
                        দিনে দিনে কঠিন হল কখন বুকের তল–
                   ভেবেছিলেম ঝরবে না আর আমার চোখের জল।
                        হঠাৎ দেখা পথের মাঝে,   কান্না তখন থামে না যে–
                   ভোলার তলে তলে ছিল অশ্রুজলের খেলা ॥

রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১ বৈশাখ, ১৩৩১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1924
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

যখন ভাঙল মিলন-মেলা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সখী আঁধারে একেলা ঘরে মন মানে না (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার এ পথ তোমার পথের থেকে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑