• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শুনি ক্ষণে ক্ষণে মনে মনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » শুনি ক্ষণে ক্ষণে মনে মনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

শুনি ক্ষণে ক্ষণে মনে মনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

শুনি      ক্ষণে ক্ষণে মনে মনে    অতল জলের আহ্বান।
মন       রয় না, রয় না, রয় না ঘরে,    চঞ্চল প্রাণ॥
          ভাসায়ে দিব আপনারে,    ভরা জোয়ারে,
          সকল-ভাবনা-ডুবানো ধারায়    করিব স্নান–
               ব্যর্থ বাসনার দাহ হবে নির্বাণ॥
                    ঢেউ দিয়েছে জলে।
          ঢেউ দিল, ঢেউ দিল,    ঢেউ দিল আমার মর্মতলে।
          এ কী ব্যাকুলতা আজি আকাশে,    এই বাতাসে,
          যেন উতলা অপ্সরীর উত্তরীয়    করে রোমাঞ্চদান–
               দূর সিন্ধুতীরে কার মঞ্জীরে    গুঞ্জরতান॥

রাগ: মূলতান-পিলু
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ মাঘ, ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩১ জানুয়ারি, ১৯৩৬
রচনাস্থান: শান্তিনিকেতন

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:স্বপ্নমদির নেশায় মেশা এ উন্মত্ততা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দিবানিশি করিয়া যতন (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑