• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দিবানিশি করিয়া যতন (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দিবানিশি করিয়া যতন (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দিবানিশি করিয়া যতন (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                      দিবানিশি করিয়া যতন
                       হৃদয়েতে রচেছি আসন–
            জগতপতি হে, কৃপা করি   হেথা কি করিবে আগমন।।
            অতিশয় বিজন এ ঠাঁই,  কোলাহল কিছু হেথা নাই–
            হৃদয়ের নিভৃত নিলয়   করেছি যতনে প্রক্ষালন। 
            বাহিরের দীপ রবি তারা   ঢালে না সেথায় করধারা–
            তুমিই করিবে শুধু, দেব, সেথায় কিরণবরিষন।
            দূরে বাসনা চপল,  দূরে প্রমোদ-কোলাহল–
            বিষয়ের মান-অভিমান  করেছে সুদূরে পলায়ন। 
            কেবল আনন্দ বসি সেথা,  মুখে নাই একটিও কথা–
            তোমারি সে পুরোহিত, প্রভু,  করিবে তোমারি আরাধন–
            নীরবে বসিয়া অবিরল  চরণে দিবে সে অশ্রুজল,
            দুয়ারে জাগিয়া রবে একা  মুদিয়া সজল দু’নয়ন।।

রাগ: মিশ্র খাম্বাজ
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

দিবানিশি করিয়া যতন (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:শুনি ক্ষণে ক্ষণে মনে মনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার ভুবন তো আজ হল কাঙাল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑