• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

স্বপ্নমদির নেশায় মেশা এ উন্মত্ততা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » স্বপ্নমদির নেশায় মেশা এ উন্মত্ততা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

স্বপ্নমদির নেশায় মেশা এ উন্মত্ততা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     স্বপ্নমদির নেশায় মেশা    এ উন্মত্ততা,
জাগায় দেহে মনে    একি বিপুল ব্যথা॥
বহে মম শিরে শিরে    একি দাহ, কী প্রবাহ,
     চকিতে সর্বদেহে    ছুটে তড়িৎলতা॥
ঝড়ের পবনগর্জে    হারাই আপনায়,
দুরন্ত যৌবনক্ষুব্ধ    অশান্ত বন্যায়।
তরঙ্গ উঠে প্রাণে    দিগন্তে কাহার পানে–
     ইঙ্গিতের ভাষায় কাঁদে    নাহি নাহি কথা॥

রাগ: মেঘমল্লার
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

.

স্বপ্নমদির নেশায় মেশা এ উন্মত্ততা – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (চিত্রাঙ্গদা, গীতবিতান)

         স্বপ্নমদির নেশায় মেশা এ উন্মত্ততা,
         জাগায় দেহে মনে এ কী বিপুল ব্যথা।
            বহে মম শিরে শিরে
                  এ কী দাহ, কী প্রবাহ–
         চকিতে সর্বদেহে ছুটে তড়িৎলতা।
         ঝড়ের পবনগর্জে হারাই আপনায়,
         দুরন্ত যৌবনক্ষুব্ধ অশান্ত বন্যায়।
                  তরঙ্গ উঠে প্রাণে
                  দিগন্তে কাহার পানে,
         ইঙ্গিতের ভাষায় কাঁদে–
                            নাহি নাহি কথা॥

স্বপ্নমদির নেশায় মেশা এ উন্মত্ততা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:অশান্তি আজ হানল এ কী দহনজ্বালা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:শুনি ক্ষণে ক্ষণে মনে মনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑