• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কোন গহন অরণ্যে তারে এলেম হারায়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কোন গহন অরণ্যে তারে এলেম হারায়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কোন গহন অরণ্যে তারে এলেম হারায়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কোন্‌   গহন অরণ্যে তারে এলেম হারায়ে
কোন্‌   দূর জনমের কোন্‌ স্মৃতিবিস্মৃতিছায়ে॥
    আজ    আলো-আঁধারে
    কখন্‌-বুঝি দেখি, কখন্‌ দেখি না তারে–
    কোন্‌   মিলনসুখের স্বপনসাগর এল পারায়ে॥
    ধরা-অধরার মাঝে
    ছায়ানটের রাগিণীতে   আমার বাঁশি বাজে।
         বকুলতলায় ছায়ার নাচন ফুলের গন্ধে মিশে
         জানি নে মন পাগল করে কিসে।
         কোন্‌ নটিনীর ঘূর্ণি-আঁচল   লাগে আমার গায়ে॥

রাগ: ছায়ানট
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ আশ্বিন, ১৩৪১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩০ সেপ্টেম্বর, ১৯৩৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

কোন গহন অরণ্যে তারে এলেম হারায়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সে যে পাশে এসে বসেছিল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কাছে থেকে দূর রচিল কেন গো আঁধারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑