• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সে যে পাশে এসে বসেছিল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সে যে পাশে এসে বসেছিল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সে যে পাশে এসে বসেছিল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সে যে    পাশে এসে বসেছিল,    তবু জাগি নি।
কী ঘুম তোরে পেয়েছিল হতভাগিনি॥
     এসেছিল নীরব রাতে,    বীণাখানি ছিল হাতে–
     স্বপনমাঝে বাজিয়ে গেল    গভীর রাগিণী॥
জেগে দেখি দখিন-হাওয়া,    পাগল করিয়া
গন্ধ তাহার ভেসে বেড়ায়    আঁধার ভরিয়া।
     কেন আমার রজনী যায়,    কাছে পেয়ে কাছে না পায়–
     কেন গো তার মালার পরশ    বুকে লাগি নি॥

রাগ: খাম্বাজ
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১২ বৈশাখ, ১৩১৭
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
রচনাস্থান: বোলপুর
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

সে যে পাশে এসে বসেছিল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:শ্রাবণের পবনে আকুল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কোন গহন অরণ্যে তারে এলেম হারায়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑