কাছে থেকে দূর রচিল কেন গো আঁধারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
কাছে থেকে দূর রচিল কেন গো আঁধারে।
মিলনের মাঝে বিরহকারায় বাঁধা রে॥
সমুখে রয়েছে সুধাপারাবার, নাগাল না পায় তবু আঁখি তার–
কেমনে সরাব কুহেলিকার এই বাধা রে॥
আড়ালে আড়ালে শুনি শুধু তারি বাণী যে।
জানি তারে আমি, তবু তারে নাহি জানি যে।
শুধু বেদনায় অন্তরে পাই, অন্তরে পেয়ে বাহিরে হারাই–
আমার ভুবন রবে কি কেবলই আধা রে॥
রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ আশ্বিন, ১৩৪১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩০ সেপ্টেম্বর, ১২৩৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Leave a Reply