• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এসো এসো ফিরে এসো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এসো এসো ফিরে এসো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এসো এসো ফিরে এসো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     এসো এসো ফিরে এসো, বঁধু হে ফিরে এসো।
আমার   ক্ষুধিত তৃষিত তাপিত চিত,   নাথ হে, ফিরে এসো।
               ওহে    নিষ্ঠুর, ফিরে এসো,
               আমার  করুণকোমল এসো,
     আমার  সজলজলদস্নিগ্ধকান্ত সুন্দর ফিরে এসো,
               আমার  নিতিসুখ ফিরে এসো,
               আমার  চিরদুখ ফিরে এসো।
     আমার  সবসুখদুখমন্থনধন অন্তরে ফিরে এসো।
               আমার  চিরবাঞ্ছিত এসো,
               আমার  চিতসঞ্চিত এসো,
ওহে চঞ্চল, হে চিরন্তন,   ভুজ-   বন্ধনে ফিরে এসো।
               আমার  বক্ষে ফিরিয়া এসো,
               আমার  চক্ষে ফিরিয়া এসো,
     আমার  শয়নে স্বপনে বসনে ভূষণে নিখিল ভুবনে এসো।
               আমার  মুখের হাসিতে এসো,
               আমার  চোখের সলিলে এসো,
     আমার  আদরে আমার ছলনে আমার অভিমানে ফিরে এসো।
               আমার  সকল স্মরণে এসো,
               আমার  সকল ভরমে এসো,
     আমার  ধরম-করম-সোহাগ-শরম-জনম-মরণে এসো ॥

রাগ: ভৈরব-কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1301
রচনাকাল (খৃষ্টাব্দ): 1894
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

এসো এসো ফিরে এসো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:রোদনভরা এ বসন্ত (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমার গীতি জাগালো স্মৃতি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑