• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রোদনভরা এ বসন্ত (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » রোদনভরা এ বসন্ত (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

রোদনভরা এ বসন্ত (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                 রোদন-ভরা এ বসন্ত
                        কখনো আসে নি বুঝি আগে।
                 মোর বিরহবেদনা রাঙালো
                        কিংশুকরক্তিমরাগে।
           কুঞ্জদ্বারে বনমল্লিকা
                        সেজেছে পরিয়া নব পত্রালিকা,
                        সারা দিন-রজনী অনিমিখা
                                 কার পথ চেয়ে জাগে।
       দক্ষিণসমীরে দূর গগনে
                  একেলা বিরহী গাহে বুঝি গো।
                  কুঞ্জবনে মোর মুকুল যত
                              আবরণবন্ধন ছিঁড়িতে চাহে।
       আমি এ প্রাণের রুদ্ধ দ্বারে
                  ব্যাকুল কর হানি বারে বারে,
                  দেওয়া হল না যে আপনারে
                            এই ব্যথা মনে লাগে॥

রাগ: মিশ্র বেহাগ-কীর্তন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ মাঘ, ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৯ জানুয়ারি, ১৯৩৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

.

রোদনভরা এ বসন্ত (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

রোদনভরা এ বসন্ত    সখী    কখনো আসে নি বুঝি আগে।
মোর    বিরহবেদনা রাঙালো কিংশুকরক্তিমরাগে॥
     কুঞ্জদ্বারে বনমল্লিকা    সেজেছে পরিয়া নব পত্রালিকা,
     সারা দিন-রজনী অনিমিখা    কার পথ চেয়ে জাগে॥
দক্ষিণসমীরে দূর গগনে    একেলা বিরহী গাহে বুঝি গো।
কুঞ্জবনে মোর মুকুল যত    আবরণবন্ধন ছিঁড়িতে চাহে।
     আমি এ প্রাণের রুদ্ধ দ্বারে    ব্যাকুল কর হানি বারে বারে–
     দেওয়া হল না যে আপনারে    এই ব্যথা মনে লাগে॥

রোদনভরা এ বসন্ত (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এ পারে মুখর হল কেকা ওই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এসো এসো ফিরে এসো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑