• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এ পারে মুখর হল কেকা ওই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এ পারে মুখর হল কেকা ওই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এ পারে মুখর হল কেকা ওই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এ পারে মুখর হল কেকা ওই,     ও পারে নীরব কেন কুহু হায়।
এক কহে, ‘আর-একটি একা কই,   শুভযোগে কবে হব দুঁহু হায়।’
          অধীর সমীর পুরবৈয়াঁ   নিবিড় বিরহব্যথা বইয়া
                        নিশ্বাস ফেলে মুহু মুহু হায়॥
আষাঢ় সজলঘন আঁধারে   ভাবে বসি দুরাশার ধেয়ানে–
‘আমি কেন তিথিডোরে বাঁধা রে,   ফাগুনেরে মোর পাশে কে আনে
     ঋতুর দু ধারে থাকে দুজনে,   মেলে না যে কাকলি ও কূজনে,
              আকাশের প্রাণ করে হূহু হায়॥

রাগ: কাফি
তাল: ২ + ২ ছন্দ
রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ বৈশাখ, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩০ এপ্রিল, ১৯২৬
রচনাস্থান: শান্তিনিকেতন

এ পারে মুখর হল কেকা ওই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সংসারেতে চারি ধার (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:রোদনভরা এ বসন্ত (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑