• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার গীতি জাগালো স্মৃতি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমার গীতি জাগালো স্মৃতি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার গীতি জাগালো স্মৃতি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার গীতি   জাগালো স্মৃতি   নয়ন ছলছলিয়া,
বাদলশেষে   করুণ হেসে   যেন চামেলি-কলিয়া ॥
     সজল ঘন মেঘের ছায়ে   মৃদু সুবাস দিল বিছায়ে,
     না-দেখা কোন্‌ পরশঘায়ে   পড়িছে টলটলিয়া ॥
তোমার বাণী-স্মরণখানি   আজি বাদলপবনে
নিশীথে বারিপতন-সম   ধ্বনিছে মম শ্রবণে।
     সে বাণী যেন গানেতে লেখা   দিতেছে আঁকি সুরের রেখা
     যে পথ দিয়ে তোমারি, প্রিয়ে,   চরণ গেল চলিয়া ॥

রাগ: মিয়াঁ মল্লার
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ আষাঢ়, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৮ জুন, ১৯২৭
রচনাস্থান: কলকাতা
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

তোমার গীতি জাগালো স্মৃতি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এসো এসো ফিরে এসো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑