• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেন রে এতই যাবার ত্বরা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কেন রে এতই যাবার ত্বরা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কেন রে এতই যাবার ত্বরা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     কেন রে এতই যাবার ত্বরা–
বসন্ত, তোর হয়েছে কি ভোর    গানের ভরা ॥
          এখনি মাধবী  ফুরালো কি সবই,
          বনছায়া গায় শেষ ভৈরবী–
     নিল কি বিদায় শিথিল করবী    বৃন্তঝরা ॥
এখনি তোমার পীত উত্তরী     দিবে কি ফেলে
     তপ্ত দিনের শুষ্ক  তৃণের    আসন মেলে।
          বিদায়ের পথে হতাশ বকুল
          কপোতকূজনে হল যে আকুল,
     চরণপূজনে ঝরাইছে ফুল    বসুন্ধরা ॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ চৈত্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ১ এপ্রিল, ১৯২৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

কেন রে এতই যাবার ত্বরা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কাঁদার সময় অল্প ওরে ভোলার সময় বড়ো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জানি জানি হল যাবার আয়োজন (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑