• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাঁদার সময় অল্প ওরে ভোলার সময় বড়ো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কাঁদার সময় অল্প ওরে ভোলার সময় বড়ো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কাঁদার সময় অল্প ওরে ভোলার সময় বড়ো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কাঁদার সময় অল্প ওরে, ভোলার সময় বড়ো
যাবার দিনে শুকনো বকুল মিথ্যে করিস জড়ো ॥
     আগমনীর নাচের তালে    নতুন মুকুল নামল ডালে,
     নিঠুর হাওয়ায় পুরানো ফুল ওই-যে পড়ো-পড়ো ॥
ছিন্নবাঁধন পান্থরা যায় ছায়ার পানে চলে,
কান্না তাদের রইল পড়ে শীর্ণ তৃণের কোলে।
     জীর্ণ পাতা উড়িয়ে ফেলা    খেল্‌, কবি, সেই শিশুর খেলা–
     নতুন গানে কাঁচা সুরের প্রাণের বেদী গড়ো ॥

রাগ: কালাংড়া-ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ চৈত্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ১ এপ্রিল, ১৯২৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

কাঁদার সময় অল্প ওরে ভোলার সময় বড়ো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:শেষ বেলাকার শেষের গানে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কেন রে এতই যাবার ত্বরা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑