• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জানি জানি হল যাবার আয়োজন (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » জানি জানি হল যাবার আয়োজন (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জানি জানি হল যাবার আয়োজন (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জানি,   জানি হল যাবার আয়োজন–
     তবু, পথিক, থামো    থামো কিছুক্ষণ।
     শ্রাবণগগন বারি-ঝরা,
     কাননবীথি ছায়ায় ভরা,
     শুনি জলের ঝরোঝরে    যূথীবনের ফুল-ঝরা ক্রন্দন॥
যেয়ো–     যখন বাদলশেষের পাখি
     পথে পথে উঠবে ডাকি    ডাকি।
     শিউলিবনের মধুর স্তবে
     জাগবে শরৎলক্ষ্ণী যবে,
     শুভ্র আলোর শঙ্খরবে     পরবে ভালে মঙ্গলচন্দন॥

রাগ: ভৈরব
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

জানি জানি হল যাবার আয়োজন (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কেন রে এতই যাবার ত্বরা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার যাবার বেলায় পিছু ডাকে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑