তুমি যেয়ো না এখনি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি যেয়ো না এখনি।
এখনো আছে রজনী
পথ বিজন তিমিরসঘন,
কানন কণ্টকতরুগহন– আঁধারা ধরণী।
বড়ো সাধে জ্বালিনু দীপ, গাঁথিনু মালা–
চিরদিনে, বঁধু, পাইনু হে তব দরশন।
আজি যাব অকূলের পারে,
ভাসাব প্রেমপারাবারে জীবনতরণী।
রাগ: ভৈরবী
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ কার্তিক, ১৩০২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1895
রচনাস্থান: জোড়াসাঁকো
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply