• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তবু মনে রেখো যদি দূরে যাই চলে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তবু মনে রেখো যদি দূরে যাই চলে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তবু মনে রেখো যদি দূরে যাই চলে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          তবু     মনে রেখো যদি দূরে যাই চলে।
যদি     পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে।
              যদি    থাকি কাছাকাছি,
          দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি–
                   তবু    মনে রেখো।
          যদি   জল আসে আঁখিপাতে,
     এক দিন যদি খেলা থেমে যায় মধুরাতে,
                   তবু    মনে রেখো।
এক দিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে–  মনে রেখো।
              যদি     পড়িয়া মনে
          ছলোছলো জল নাই দেখা দেয় নয়নকোণে–
                   তবু    মনে রেখো।

রাগ: কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1294
রচনাকাল (খৃষ্টাব্দ): 1887
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর, প্রফুল্লকুমার দাস

তবু মনে রেখো যদি দূরে যাই চলে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সখী আমারি দুয়ারে কেন আসিল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তুমি যেয়ো না এখনি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑