আকুল কেশে আসে চায় ম্লাননয়নে কে গো চিরবিরহিনী – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
আকুল কেশে আসে, চায় ম্লাননয়নে, কে গো চিরবিরহিনী–
নিশিভোরে আঁখি জড়িত ঘুমঘোরে,
বিজন ভবনে কুসুমসুরভি মৃদু পবনে,
সুখশয়নে, মম প্রভাতস্বপনে॥
শিহরি চমকি জাগি তার লাগি।
চকিতে মিলায় ছায়াপ্রায়, শুধু রেখে যায়
ব্যাকুল বাসনা কুসুমকাননে॥
রাগ: মিশ্র ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ কার্তিক, ১৩০২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1895
রচনাস্থান: জোড়াসাঁকো
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
Leave a Reply