• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আছ আকাশ-পানে তুলে মাথা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আছ আকাশ-পানে তুলে মাথা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আছ    আকাশ-পানে তুলে মাথা,
কোলে  আধেকখানি মালা গাঁথা ॥
ফাগুনবেলায় বহে আনে    আলোর কথা ছায়ার কানে,
তোমার মনে তারি সনে ভাবনা যত ফেরে যা-তা ॥
     কাছে থেকে রইলে দূরে,
     কায়া মিলায় গানের সুরে।
হারিয়ে-যাওয়া হৃদয় তব    মূর্তি ধরে নব নব–
পিয়ালবনে উড়ালো চুল, বকুলবনে আঁচল পাতা ॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:না না গো না কোরো না ভাবনা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑