দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে।
সঙ্গোপনে ফুটবে প্রেমের মঞ্জরীতে॥
মন্দবায়ে অন্ধকারে দুলবে তোমার পথের ধারে,
গন্ধ তাহার লাগবে তোমার আগমনীতে–
ফুটবে যখন মুকুল প্রেমের মঞ্জরীতে–
রাত যেন না বৃথা কাটে প্রিয়তম হে–
এসো এসো প্রাণে মম, গানে মম হে।
এসো নিবিড় মিলনক্ষণে রজনীগন্ধার কাননে,
স্বপন হয়ে এসো আমার নিশীথিনীতে–
ফুটবে যখন মুকুল প্রেমের মঞ্জরীতে॥
রাগ: পূরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1924
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply