• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া,
     সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া ॥
দিনের পর দিন চলে যায় যেন তারা পথের স্রোতেই ভাসা,
     বাহির হতেই তাদের যাওয়া আসা।
কখন আসে একটি সকাল সে যেন মোর ঘরেই বাঁধে বাসা,
     সে যেন মোর চিরদিনের চাওয়া ॥
হারিয়ে যাওয়া আলোর মাঝে কণা কণা কুড়িয়ে পেলেম যারে
     রইল গাঁথা মোর জীবনের হারে।
সেই-যে আমার জোড়া-দেওয়া ছিন্ন দিনের খণ্ড আলোর মালা
     সেই নিয়েই আজ সাজাই আমার থালা–
এক পলকের পুলক যত, এক নিমেষের প্রদীপখানি জ্বালা,
     একতারাতে আধখানা গান গাওয়া ॥

রাগ: ভৈরবী
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩২৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোমার পায়ের তলায় যেন গো রঙ লাগে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑