না না গো না কোরো না ভাবনা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
না, না গো না,
কোরো না ভাবনা–
যদি বা নিশি যায় যাব না যাব না ॥
যখনি চলে যাই আসিব ব’লে যাই,
আলোছায়ার পথে করি আনাগোনা ॥
দোলাতে দোলে মন মিলনে বিরহে।
বারে বারেই জানি তুমি তো চির হে।
ক্ষণিক আড়ালে বারেক দাঁড়ালে
মরি ভয়ে ভয়ে পাব কি পাব না ॥
রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

Leave a Reply