• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এসো আমার ঘরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এসো আমার ঘরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এসো আমার ঘরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              এসো আমার ঘরে।
          বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে॥
          স্বপনদুয়ার খুলে এসো অরুণ-আলোকে
              মুগ্ধ এ চোখে।
ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে   এসো আমার ঘরে॥
     দুঃখসুখের দোলে এসো,    প্রাণের হিল্লোলে এসো।
          ছিলে আশার অরূপ বাণী ফাগুনবাতাসে
              বনের    আকুল নিশ্বাসে–
          এবার ফুলের প্রফুল্ল রূপ এসো বুকের ‘পরে॥

রাগ: দেশ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1926

এসো আমার ঘরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোমার গোপন কথাটি সখী রেখো না মনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ঘুমের ঘন গহন হতে যেমন আসে স্বপ্ন (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑