• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঘুমের ঘন গহন হতে যেমন আসে স্বপ্ন (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ঘুমের ঘন গহন হতে যেমন আসে স্বপ্ন (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ঘুমের ঘন গহন হতে যেমন আসে স্বপ্ন (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ঘুমের ঘন গহন হতে যেমন আসে স্বপ্ন,
        তেমনি উঠে এসো এসো।
শমীশাখার বক্ষ হতে যেমন জ্বলে অগ্নি,
        তেমনি তুমি, এসো এসো॥
ঈশানকোণে কালো মেঘের নিষেধ বিদারি
        যেমন আসে সহসা বিদ্যুৎ,
তেমনি তুমি চমক হানি এসো হৃদয়তলে–
        এসো তুমি, এসো তুমি এসো এসো॥
আঁধার যবে পাঠায় ডাক মৌন ইশারায়,
    যেমন আসে কালপুরুষ সন্ধ্যাকাশে
        তেমনি তুমি এসো, তুমি এসো এসো।
    সুদূর হিমগিরির শিখরে
মন্ত্র যবে প্রেরণ করে তাপস বৈশাখ,
    প্রখর তাপে কঠিন ঘন তুষার গলায়ে
        বন্যাধারা যেমন নেমে আসে–
    তেমনি তুমি এসো, তুমি এসো এসো॥

রাগ: সোহিনী-পরজ
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৪৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1938
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

.

ঘুমের ঘন গহন হতে (চণ্ডালিকা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          ঘুমের ঘন গহন হতে যেমন আসে স্বপ্ন,
                               তেমনি উঠে এসো এসো।
                   শমীশাখার বক্ষ হতে যেমন জ্বলে অগ্নি,
                               তেমনি তুমি, এসো এসো।
                   ঈশানকোণে কালো মেঘের নিষেধ বিদারি
                         যেমন আসে সহসা বিদ্যুৎ,
                   তেমনি তুমি চমক হানি এসো হৃদয়তলে,
                         এসো তুমি, এসো তুমি এসো এসো।
                   আঁধার যবে পাঠায় ডাক মৌন ইশারায়,
                         যেমন আসে কালপুরুষ সন্ধ্যাকাশে
                              তেমনি তুমি এসো, তুমি এসো এসো।
                         সুদূর হিমগিরির শিখরে
                   মন্ত্র যবে প্রেরণ করে তাপস বৈশাখ,
                   প্রখর তাপে কঠিন ঘন তুষার গলায়ে
                         বন্যাধারা যেমন নেমে আসে–
                              তেমনি তুমি এসো, তুমি এসো এসো॥

রাগ: সোহিনী-পরজ
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): 1344
রচনাকাল (খৃষ্টাব্দ): 1938
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

ঘুমের ঘন গহন (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এসো আমার ঘরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মম রুদ্ধমুকুলদলে এসো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑