• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার    কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে,
সে যে    বাসা বাঁধে নীরব মনের কুলায়ে॥
     মেঘের দিনে শ্রাবণ মাসে    যূথীবনের দীর্ঘশ্বাসে
     আমার-প্রাণে সে দেয় পাখার ছায়া বুলায়ে॥
          যখন    শরৎ কাঁপে শিউলিফুলের হরষে
          নয়ন    ভরে যে সেই গোপন গানের পরশে।
গভীর রাতে কী সুর লাগায়    আধো-ঘুমে আধো-জাগায়,
আমার    স্বপন-মাঝে দেয় যে কী দোল দুলায়ে॥


রাগ: খাম্বাজ-বাউল
তাল: দাদরা-খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): 1329
রচনাকাল (খৃষ্টাব্দ): 1922
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যায় নিয়ে যায় আমায় আপন গানের টানে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑