• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যায় নিয়ে যায় আমায় আপন গানের টানে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যায় নিয়ে যায় আমায় আপন গানের টানে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যায় নিয়ে যায় আমায় আপন গানের টানে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যায় নিয়ে যায় আমায় আপন গানের টানে
     ঘর-ছাড়া কোন্‌ পথের পানে॥
          নিত্যকালের গোপন কথা    বিশ্বপ্রাণের ব্যাকুলতা
              আমার বাঁশি দেয় এনে দেয় আমার কানে॥
মনে যে হয় আমার হৃদয় কুসুম হয়ে  ফোটে,
     আমার হিয়া উচ্ছলিয়া সাগরে ঢেউ ওঠে।
          পরান আমার বাঁধন হারায়    নিশীথরাতের তারায় তারায়,
              আকাশ আমায় কয় কী-যে কয় কেউ বা জানে॥

রাগ: খাম্বাজ
তাল: ২ + ২ ছন্দ
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১৩৩১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1924
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

যায় নিয়ে যায় আমায় আপন গানের টানে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দিয়ে গেনু বসন্তের এই গানখানি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑