• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে।
কোন্‌ রজনীগন্ধা হতে আনব সে তান কণ্ঠে পূরে॥
     সুরের কাঙাল আমার ব্যথা    ছায়ার কাঙাল রৌদ্র যথা
     সাঁজ-সকালে বনের পথে উদাস হয়ে বেড়ায় ঘুরে॥
ওগো, সে কোন্‌ বিহান বেলায় এই পথে কার পায়ের তলে
নাম-না-জানা তৃণকুসুম শিউরেছিল শিশিরজলে।
     অলকে তার একটি গুছি    করবীফুল রক্তরুচি,
     নয়ন করে কী ফুল চয়ন নীল গগনে দূরে দূরে॥

রাগ: গৌড়সারং
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ চৈত্র, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৭ মার্চ, ১৯২২
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আকাশে আজ কোন চরণের আসা-যাওয়া (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑