• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আকাশে আজ কোন চরণের আসা-যাওয়া (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আকাশে আজ কোন চরণের আসা-যাওয়া (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আকাশে আজ কোন চরণের আসা-যাওয়া (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আকাশে আজ কোন্‌ চরণের আসা-যাওয়া
বাতাসে আজ কোন্‌ পরশের লাগে হাওয়া ॥
     অনেক দিনের বিদায়বেলায় ব্যাকুল বাণী
     আজ উদাসীর বাঁশির সুরে কে দেয় আনি–
          বনের ছায়ায় তরুণ চোখের করুণ চাওয়া ॥
কোন্‌ ফাগুনে যে ফুল ফোটা হল সারা
মৌমাছিদের পাখায় পাখায় কাঁদে তারা।
     বকুলতলায় কাজ-ভোলা সেই কোন্‌ দুপুরে
     যে-সব কথা ভাসিয়ে দিলেম গানের সুরে
          ব্যথায় ভ’রে ফিরে আসে সে গান-গাওয়া।

রাগ: ভীমপলশ্রী-মূলতান
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1328
রচনাকাল (খৃষ্টাব্দ): 1921
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কাল রাতের বেলা গান এল মোর মনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑