গানগুলি মোর শৈবালেরই দল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
গানগুলি মোর শৈবালেরই দল–
ওরা বন্যাধারায় পথ যে হারায়
উদ্দাম চঞ্চল॥
ওরা কেনই আসে যায় বা চ’লে, অকারণের হাওয়ায় দোলে–
চিহ্ন কিছুই যায় না রেখে, পায় না কোনো ফল॥
ওদের সাধন তো নাই– কিছু সাধন তো নাই,
ওদের বাঁধন তো নাই– কোনো বাঁধন তো নাই।
উদাস ওরা উদাস করে গৃহহারা পথের স্বরে,
ভুলে-যাওয়ার স্রোতের ‘পরে করে টলোমল।
রাগ: কাফি
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ মাঘ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ ফেব্রুয়ারি, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply