• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমায় গান শোনাব তাই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমায় গান শোনাব তাই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমায় গান শোনাব তাই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমায়          গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখ
                   ওগো ঘুম-ভাঙানিয়া
          বুকে    চমক দিয়ে তাই তো ডাক’
                        ওগো    দুখজাগানিয়া ॥
          এল    আঁধার ঘিরে,    পাখি    এল নীড়ে,
                        তরী এল তীরে
     শুধু    আমার হিয়া বিরাম পায় নাকো
                        ওগো    দুখজাগানিয়া ॥
          আমার    কাজের মাঝে মাঝে
     কান্নাহাসির দোলা তুমি থামতে দিলে না যে।
          আমায়    পরশ ক’রে    প্রাণ    সুধায় ভ’রে
                             তুমি    যাও যে সরে–
     বুঝি    আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাক
                             ওগো    দুখজাগানিয়া ॥

রাগ: পিলু
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ ফাল্গুন, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ মার্চ, ১৯২৩
রচনাস্থান: আমেদাবাদ
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

তোমায় গান শোনাব তাই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:গানগুলি মোর শৈবালেরই দল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:গানের ডালি ভরে দে গো উষার কোলে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑