• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণ (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণ (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণ (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণ
আজ সে মেনে নিল আমার গানেরই বন্ধন ॥
     আকাশে যার পরশ মিলায়    শরতমেঘের ক্ষণিক লীলায়
          আপন সুরে আজ শুনি তার নূপুরগুঞ্জন ॥
     অলস দিনের হাওয়ায়
গন্ধখানি মেলে যেত গোপন আসা-যাওয়ায়।
     আজ শরতের ছায়ানটে    মোর রাগিণীর মিলন ঘটে,
          সেই মিলনের তালে তালে বাজায় সে কঙ্কণ ॥

রাগ: ছায়ানট
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণ (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কাহার গলায় পরাবি গানের রতনহার (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:গানগুলি মোর শৈবালেরই দল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑