• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাহার গলায় পরাবি গানের রতনহার (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কাহার গলায় পরাবি গানের রতনহার (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কাহার গলায় পরাবি গানের রতনহার (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     কাহার গলায় পরাবি গানের    রতনহার,
তাই কি বীণায় লাগালি যতনে    নূতন তার ॥
          কানন পরেছে শ্যামল দুকূল,    আমের শাখাতে নূতন মুকুল,
               নবীনের মায়া করিল আকুল    হিয়া তোমার ॥
যে কথা তোমার কোনো দিন আর    হয় নি বলা
নাহি জানি কারে তাই বলিবারে    করে উতলা!
          দখিনপবনে বিহ্বলা ধরা    কাকলিকূজনে হয়েছে মুখরা,
               আজি নিখিলের বাণীমন্দিরে    খুলেছে দ্বার ॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ মাঘ, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1926
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

কাহার গলায় পরাবি গানের রতনহার (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার মনের মাঝে যে গান বাজে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণ (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑