• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার মনের মাঝে যে গান বাজে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার মনের মাঝে যে গান বাজে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার মনের মাঝে যে গান বাজে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার     মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গো
আমার    চোখের ‘পরে আভাস দিয়ে যখনি যাও গো ॥
     রবির কিরণ নেয় যে টানি    ফুলের বুকের শিশিরখানি,
     আমার প্রাণের সে গান তুমি তেমনি কি নাও গো ॥
     আমার    উদাস হৃদয় যখন আসে বাহির-পানে
              আপনাকে যে দেয় ধরা সে সকলখানে।
     কচি পাতা প্রথম প্রাতে    কী কথা কয় আলোর সাথে,
          আমার মনের আপন কথা বলে যে তাও গো ॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা বা খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): 1328
রচনাকাল (খৃষ্টাব্দ): 1921
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:চিত্ত পিপাসিত রে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কাহার গলায় পরাবি গানের রতনহার (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑