• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চিত্ত পিপাসিত রে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » চিত্ত পিপাসিত রে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

চিত্ত পিপাসিত রে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          চিত্ত পিপাসিত রে
     গীতাসুধার তরে ॥
তাপিত শুষ্কলতা     বর্ষণ যাচে যথা
কাতর অন্তর মোর লুণ্ঠিত ধূলি ‘পরে
               গীতসুধার তরে ॥
আজি বসন্তনিশা,    আজি অনন্ত তৃষা,
আজি এ জাগ্রত প্রাণ    তৃষিত চকোর-সমান
               গীতসুধার তরে।
চন্দ্র অতন্দ্র নভে    জাগিছে সুপ্ত ভবে
অন্তর বাহির আজি    কাঁদে উদাস স্বরে
               গীতসুধার তরে ॥

রাগ: খাম্বাজ
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ আশ্বিন, ১৩০২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1895
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

চিত্ত পিপাসিত রে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমি এখনো বাংলা শিখছি – ক্লিনটন বুথ সিলি
Next Post:আমার মনের মাঝে যে গান বাজে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑