• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

খ্যাপা তুই  আছিস আপন খেয়াল ধরে।
যে আসে    তোরই পাশে, সবাই হাসে দেখে তোরে ॥
জগতে       যে যার আছে আপন কাজে দিবানিশি।
তারা        পায় না বুঝে তুই কী খুঁজে ক্ষেপে-বেড়াস জনম ভ’রে ॥
তোর        নাই অবসর, নাইকো দোসর ভবের মাঝে।
তোরে       চিনতে যে চাই, সময় না পাই নানান কাজে।
ওরে, তুই  কী শুনাতে এত প্রাতে মরিস ডেকে?
এ যে        বিষম জ্বালা ঝালাপালা, দিবি সবায় পাগল করে।
ওরে, তুই  কী এনেছিস, কী টেনেছিস ভাবের জালে?
তার কি     মূল্য আছে কারো কাছে কোনো কালে?।
আমরা       লাভের কাজে হাটের মাঝে ডাকি তোরে!
তুই কি     সৃষ্টিছাড়া, নাইকো সাড়া, রয়েছিস কোন্‌ নেশায় ঘোরে?
এ জগৎ      আপন মতে আপন পথে চলে যাবে–
বসে তুই    আর-এক কোণে নিজের মনে নিজের ভাবে ॥
ওরে ভাই,  ভাবের সাথে ভবের মিলন হবে কবে–
মিছে তুই   তারি লাগি আছিস জাগি না জানি কোন্‌ আশার জোরে ॥

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২২ আশ্বিন, ১২৯৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1892
স্বরলিপিকার: সরলা দেবী

খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বিধির বাঁধন কাটবে তুমি (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সাধন কি মোর আসন নেবে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (স্বদেশ)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑