সাধন কি মোর আসন নেবে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
সাধন কি মোর আসন নেবে হট্টগোলের কাঁধে?
খাঁটি জিনিস হয় রে মাটি নেশার পরমাদে॥
কথায় তো শোধ হয় না দেনা, গায়ের জোরে জোড় মেলে না—
গোলেমালে ফল কি ফলে জোড়াতাড়ার ছাঁদে?।
কে বলো তো বিধাতারে তাড়া দিয়ে ভোলায়?
সৃষ্টিকরের ধন কি মেলে জাদুকরের ঝোলায়?
মস্ত-বড়োর লোভে শেষে মস্ত ফাঁকি জোটে এসে,
ব্যস্ত-আশা জড়িয়ে পড়ে সর্বনাশার ফাঁদে॥
রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ৩ মাঘ, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ জানুয়ারি, ১৯২২
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরবিতান ৪৬
Leave a Reply