• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিধির বাঁধন কাটবে তুমি (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বিধির বাঁধন কাটবে তুমি (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বিধির বাঁধন কাটবে তুমি – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান–
              তুমি কি   এমন শক্তিমান!
আমাদের   ভাঙাগড়া তোমার হাতে এমন অভিমান–
              তোমাদের   এমনি অভিমান ॥
     চিরদিন টানবে পিছে,   চিরদিন   রাখবে নীচে–
     এত বল   নাই রে তোমার,   সবে না সেই টান ॥
শাসনে   যতই ঘেরো   আছে বল   দুর্বলেরও,
     হও-না   যতই বড়ো   আছেন ভগবান।
          আমাদের   শক্তি মেরে   তোরাও   বাঁচবি নে রে,
              বোঝা তোর   ভারী হলেই ডুববে তরীখান।

রাগ: খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২১ আশ্বিন, ১৩১২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1905
রচনাস্থান: গিরিডি
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

বিধির বাঁধন কাটবে তুমি – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

স্বরবিতান ৪৬

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওদের বাঁধন যতই শক্ত হবে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑