• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওদের বাঁধন যতই শক্ত হবে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওদের বাঁধন যতই শক্ত হবে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওদের বাঁধন যতই শক্ত হবে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     ওদের   বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে,
              মোদের ততই বাঁধন টুটবে।
     ওদের   যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে,
              ততই মোদের আঁখি ফুটবে ॥
আজকে যে তোর কাজ করা চাই,   স্বপ্ন দেখার সময় তো নাই–
     এখন    ওরা যতই গর্জাবে, ভাই তন্দ্রা ততই ছুটবে,
              মোদের      তন্দ্রা ততই ছুটবে ॥
ওরা          ভাঙতে যতই চাবে জোরে   গড়বে ততই দ্বিগুণ করে,
তোরা       ভরসা না ছাড়িস কভু,   জেগে আছেন জগৎ-প্রভু–
ওরা          ধর্ম যতই দলবে ততই ধুলায় ধ্বজা লুটবে,
              ওদের        ধুলায় ধ্বজা লুটবে ॥

রাগ: বেহাগ-খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২২ আশ্বিন, ১৩১২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1905
রচনাস্থান: গিরিডি থেকে ট্রেনে
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

ওদের বাঁধন যতই শক্ত হবে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

স্বরবিতান ৪৬

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ব্যর্থ প্রাণের আবর্জনা (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বিধির বাঁধন কাটবে তুমি (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑