• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ব্যর্থ প্রাণের আবর্জনা (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ব্যর্থ প্রাণের আবর্জনা (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ব্যর্থ প্রাণের আবর্জনা – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো।
একলা রাতের অন্ধকারে   আমি চাই   পথের আলো ॥
     দুন্দুভিতে হল রে কার আঘাত শুরু,
     বুকের মধ্যে উঠল বেজে গুরুগুরু–
পালায় ছুটে সুপ্তিরাতের স্বপ্নে-দেখা মন্দ ভালো ॥
     নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি–
     দেখতে তোমায় না যদি পাই নাই-বা দেখি।
     ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া,
ভাব্‌নাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া
বজ্রশিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো ॥

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): কার্তিক, ১৩৪০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1933
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

ব্যর্থ প্রাণের আবর্জনা – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

স্বরবিতান ৫৬

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওরে নূতন যুগের ভোরে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওদের বাঁধন যতই শক্ত হবে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑